,

পাবলিক ফিগার, এজন্য এত কথা সহ্য করি: পিয়া

news-image

বিনোদন ডেস্ক : তারকা হলে সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও আছে। চারপাশের সব আলো যেমন তাকে ঘিরে থাকে তেমনি সমালোচনার তীরেও বেশি বিদ্ধ হতে হয় তাকে। কখনো তারকারা এসবের জবাব দেন কখনও সহ্য করে যান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করার সূত্র ধরে সমালোচিত হতে হচ্ছে মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুলকে।

ফেসবুক লাইভে এসে তার জবাব দিয়েছেন পিয়া। বলেছেন, পাবলিক ফিগার এজন্য এত কথা সহ্য করি। অনেকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলে। এত লম্বা, এত মোটা, এত শুকনা! অনেক কথা বলতে থাকে। আমরা তো কাউকে দেখে এসব বলি না। কারণ আমরা ম্যানার জানি। বাসায় শিখেছি, বড় হয়ে শিখেছি। আপনি একটা অশিক্ষিত পরিবার থেকে আসছেন এ সবাইকে আপনার বোঝাতে হবে? এটা খুব দুঃখজনক।

পিয়া আরও বলেন, জাতি হিসেবে আমরা খুবই শিক্ষিত, ভদ্র এটা আমরা বারবার দেখাতে চাই মানুষকে। আমি একটা কথা জানতে চাই… আমি মডেল। এর পাশাপাশি আমার পড়াশুনা শেষ, আইনজীবী হয়ে গিয়েছি কিংবা ব্যবসা করছি। কিন্তু মানুষ তো আমাকে মডেল হিসেবেই চেনে। তাহলে আপনারা আমার কাছে কী আশা করেন? আমি বোরখা পরে ঘুরব? বোরখা করে ছবি আপলোড দেব? হিজাব পরে, নেকাব পরে.. এরকম কোনো কিছু? আমি যদি মডেল নাও হতাম, আমি যা পরি নিজের পছন্দেই পরি।

তিনি আরও বলেন, বুঝতে পারি যে আমরা মানসিকভাবে অনেক কিছু গ্রহণ করতে প্রস্তুত না। ঠিক আছে প্রস্তুত হওয়ার দরকার নাই। তাই করেন যা আপনার করতে ইচ্ছে হয়। বাসায় বসে থাকেন। ফেসবুক চালাবেন না, ইনস্টাগ্রাম চালাবেন না। কিছু দেখা লাগবে না। কিন্তু মানুষকে কেন বিরক্ত করবেন? আমি এটাই বুঝি না। আপনার কথা শোনার জন্য কেউ বসে নাই। আপনার কী মনে হয় আপনার কথা শুনে আমি হিজাব পরতে নেমে যাব? না। আমি তাই করবো যা করতে আমি পছন্দ করি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর