,

যৌন হেনস্থার অভিযোগ ওঠায় কোচের আত্মহত্যা!

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করেছে #মিটু আন্দোলন। নামী-দামী ব্যক্তিবর্গের একের পর এক কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে। এক সময় যেসব মেয়েরা নির্যাতিত হয়েছিলেন, তারা সাহস করে এবার প্রতিবাদ করছেন। এর মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক তরুণী যৌন হেনস্থার অভিযোগ তোলায় আত্মহত্যা করে বসলেন ভারতের ব্যাঙ্গালুরুর এক কাবাডি কোচ!

সংবাদসংস্থা পিটিআইকে ব্যাঙ্গালুরু পুলিশ জানিয়েছে, হরিহরায় একটি হোটেলে ব্যাঙ্গালুরু সাইয়ের সিনিয়র কোচ রুদ্রাপ্পা ভি হোসামানির ঝুলন্ত দেহ পাওয়া যায়। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছিল। পুলিশের অনুমান, এই অভিযোগের কারণেই হয়তো লজ্জায় আত্মহত্যা করেছেন তিনি।

গত শনিবার রুদ্রাপ্পা হোটেলে ঢোকার পরে বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ হোটেলে সেই কোচের ঘরের দরজা ভেঙে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে। রুদ্রাপ্পার বিরুদ্ধে ব্যাঙ্গালুরু সাই সেন্টারের ড্রেসিংরুমে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল।

যে তরুণী অভিযোগ এনেছেন, প্রথমে তিনি সাই কর্তৃপক্ষকে কিছু জানাননি এই ব্যাপারে। তার বাবা-মাকে ঘটনা প্রথমে খুলে বলেন। এর পরেই সাই কর্তৃপক্ষকে সব জানানো হয়। অভিযোগ পাওয়ার পরে কোচের বিরুদ্ধে তদন্ত চলছিল। এমনকি সাসপেন্ডও করা হয়েছিল রুদ্রাপ্পাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা