,

উত্তরখানে বাসায় আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৫

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো।

জানা গেছে, আজ বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডাবলু মোল্লার (৩৩) মৃত্যু হয়। তার শরীরের ৬৫ শতাংশ পুড়েছিল।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

এর আগে এ ঘটনায় দগ্ধ আফরোজা আক্তার ‍পূর্ণিমা (৩০), সুফিয়া বেগম (৫০), আজিজুল ইসলাম (৩০) ও মুসলিমা (১৬) মারা যান। ‍পূর্ণিমার দেহের ৮০ শতাংশ এবং বাকিদের দেহের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারিপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা