,

প্রধানমন্ত্রী-সৌদি বাদশাহর সাক্ষাৎ বিকেলে: সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে প্রতিরক্ষাসহ ২ খাতে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে আজ বুধবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এক বৈঠকে প্রতিরক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবেন তারা।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরকালে প্রতিরক্ষা ও আইসিটি খাতে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এ ছাড়া দুই দেশের নেতার বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও শ্রমিক কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে তিনি সৌদি রাজপ্রাসাদে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

এ ছাড়া সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রী রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যায় পবিত্র নগরী মদিনা যাবেন তিনি। রাতে তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

বৃহস্পতিবার সকালে মদিনা থেকে জেদ্দা যাবেন শেখ হাসিনা। সেখানে তিনি দুপুরে বাংলাদেশ কনস্যুলেটের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে রওনা দিয়ে দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

এর আগে বাদশাহ সালমানের আমন্ত্রণে এবং পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে চারদিনের সফরে মঙ্গলবার বিকেলে সৌদি আরবে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা