,

মাধবদীর ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের প্রস্তুতি, ১৪৪ ধারা

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর দুই জঙ্গি আস্তানার একটিতে অভিযানের পর আজ বুধবার সকাল থেকে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাততলা বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ কারণে সকাল থেকেই আস্তানার আশপাশের পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে স্থানীয় আফজাল হোসেনের মালিকানাধীন ‘নিলুফা ভবন’ নামে সাততলা ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ইউনিট। মহল্লার সবাই যেন কেউ বাড়ির বাইরে বের না হয় এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকসহ কেউ যেন কোনো বাড়ির ছাদে না উঠতে না পারে সেজন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি এই এলাকার দোকানপাটসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গতকাল সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার এক পাঁচতলা বাড়িতে সকাল ১০টা থেকে ছয় ঘণ্টার ‘অপারেশন গর্ডিয়ান নট’ বা জটিল গেরো নামে অভিযান চালানো হয়। ওই অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা