,

৬ উপায় ‘ট্যাবলেট’ ছাড়াই মাসিকের ব্যথা দূর করার

news-image

স্বাস্থ্য ডেস্ক।। মাসিকের সময় কিংবা কারো কারো ক্ষেত্রে তার আগেই তলেপেটে, মাথায়, কোমরে বা পায়ে ব্যথা হয়ে থাকে, যা খুবই স্বাভাবিক৷ অনেকেই ব্যথা থেকে মুক্তি পেতে ট্যবলেট সেবন করেন৷ তবে নিয়মিত ট্যবলেট সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ তাহলে কী করবেন? আসলে ওষুধ ছাড়াও কিন্তু সেই সময়ে সুস্থ থাকার বিকল্প ব্যবস্থা রয়েছে৷ চলুন জেনে নেওয়া যাক সে উপায়গুলো-

গোসল : উষ্ণভাব বা কুসুম গরম পানি জরায়ুর পেশীগুলোকে একটু ঢিলা করতে সাহায্য করে৷ তাই বাথটবে কুসুম গরম পানিতে ল্যাভেন্ডার ফুলের পাপড়ি ছেড়ে দিন৷ এবার টবে ২০ মিনটের একটি বাথ নিন, এতে যে শুধু পেট ব্যথাই কমবে, তা নয়, কোমর ব্যথাও পালিয়ে যাবে৷

পেট মাসাজ : চিত হয়ে শুয়ে পড়ুন৷ এবার বালিশ নিয়ে সেটাকে হাঁটুর নিচে দিয়ে পেট এবং নাভির ওপর ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার মাসাজ করুন৷

সুগন্ধী থেরাপি : মাসিকের ব্যথায় গোলাপ ফুলের তেলের উপকারিতার কথা অনেকেই জানেন৷ ৩ থেকে ৪ ফোঁটা গোলাপের তেল মেখে একটি প্রদীপ জ্বালিয়ে দিন৷ এতে ধীরে ধীরে বমিভাব দূর হয়ে মন-মেজাজ ভালো করে দেবে৷ কারণ পিরিয়ডের সময় বা তার আগে ও পরে হরমোনজনিত কারণে নানা ব্যথার সময়ে মেজাজ যে খিটখিটে থাকে তা বলাই বাহুল্য৷

যোগব্যায়াম : শিশুদের মতো হামাগুড়ি দেওয়ার মতো করুন৷ এবার নিতম্ব পায়ের গোড়ালিতে রেখে কপাল রাখুন মেঝেতে৷ এবং হাতদুটো সামনের দিকে সোজা করে ৩০ সেকেন্ড রাখুন৷ এভাবে কয়েকবার করলে পুরো শরীরেই অনেক আরাম বোধ হবে৷

ম্যাগনেশিয়ামর ঘাটতি দূর করুন : শরীরের ম্যাগনেশিয়ামের অভাবেও অনেক সময় নানা রকম ব্যথা হয়ে থাকে৷ তাই ম্যাগনেশিয়ামের অভাব পূরণ করতে কলা, সূর্যমূখী ফুলের বিচি এবং শষ্যদানা সমেত নুডলস খেতে পারেন৷

হরতকি বা ‘ইয়োহানেস ক্রাউট’ : হরতকি, জার্মান ভাষায় যাকে বলে ‘ইয়োহানেস ক্রাউট’, পুদিনা পাতা বা আদা চা দু’বেলা পান করতে পারেন৷ এতে শরীরের ম্যাজম্যাজভাব কমে শরীরকে হালকা করবে৷ এ পরামর্শগুলো দিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডা. ইয়োর্গ গ্রুনভাল্ড৷ উৎস : ডয়চে ভেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে