,

ঘরে ডেকে আমাকে জাপটে ধরে মন্ত্রী…

news-image

ডেস্ক রিপোর্ট।। ‘মি টু’ আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত। বলিউডপাড়া দিয়ে শুরু হলেও তা এবার সরগরম করেছে রাজনৈতিক অঙ্গস।

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম কে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন প্রিয়া রামানি। এর পর একে একে ১২ জন নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে উল্টো প্রিয়া রামানির বিরুদ্ধে মঙ্গলবার মানহানির মামলা করেছেন তিনি।

আর মানহানির মামলার কয়েক ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ করেছে নারী সাংবাদিক তুষিতা পাটেল।

তুষিতা পাটেল একটি খোলা চিঠিতে আকবরের যৌন হেনস্তার তিনটি ঘটনার উল্লেখ করেছেন। তুষিতা বেশ কিছু দিন আকবরের সঙ্গে কাজ করেছিলেন দৈনিক ‘ডেকান ক্রনিকল’এ।

তিনি লিখেছেন, আকবর তাকে কলকাতার একটি হোটেলে দেখা করতে বলেছিলেন। সেই ঘরে পৌঁছে দেখেন, একটি আন্ডারওয়্যার পরে বসে আছেন আকবর। এই দিন খুবই অপ্রস্তুত বোধ করেছিলেন তুষিতা। এক বছর পরে তুষিতা যোগ দেন ‘ডেকান ক্রনিকল’এ। একবার সেখানকার এডিটর-ইন-চিফ ছিলেন। ওই সময় কাজের অছিলায় হোটেলের ঘরে ডেকে তাকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন আকবর। পরের দিন হোটেলের কনফারেন্স রুমে তুষিতাকে ডাকেন আকবর। তুষিতা এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কাজের অছিলায় তাকে আবার ডাকেন আকবর। সেখানে তুষিতাকে একলা পেয়ে জাপটে ধরে আবার চুমু খান আকবর।

তুষিতা লিখেছেন, সে দিন আমি ওই ঘটনার পর বাথরুমে গিয়ে চোখে-মুখে জল দিয়েছিলাম। আর কেঁদেছিলাম।

তুষিতা বলেছেন, আকবর যদি এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন, তা হলে সেই মামলা তিনি লড়তে রাজি আছেন। তুষিতা এও জানিয়েছেন, শীঘ্রই আরও অনেক নারী সাহসে ভর করে আকবরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা