,

মাহির সঙ্গে যুক্ত হলেন জয়

news-image

বিনোদন প্রতিবেদক : নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ছবি ‘আনন্দ অশ্রু’। চলতি বছরের শুরুর দিকে একই নামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে অভিনয় করছেন মাহি ও সাইমন। খবরটা বেশ পুরনো।

নতুন খবর হলো ত্রিভুজ প্রেমের এ ছবিতে মাহির সঙ্গে যুক্ত হলো দ্বিতীয় নায়ক। তিনি হচ্ছেন মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ সিনেমার নবাগত নায়ক জয়।

‘আনন্দ অশ্রু’তে জয়ের চরিত্র প্রসঙ্গে পরিচালক মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা ত্রিভুজ রসায়নের ছবি। এতে সাইমন ও মাহি বিবাহিত থাকেন। কিন্তু জয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাহির!’

আর নিজের কাজ সম্পর্কে জয় বললেন, ‘‘এর আগে আমাকে হিরো হিসেবে পেয়েছেন দর্শকরা। তবে ‘আনন্দ অশ্রু’-তে আমাকে খলনায়ক হিসেবে দেখবেন তারা। কাজের অভিজ্ঞতাও অসাধারণ। সহশিল্পী ও পরিচালকের কাছ থেকে অনেক কিছু শিখছি।’’

ঢাকার অদূরে আশুলিয়ায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ১৫ অক্টোবর থেকে। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। তারপর এটি হবে মানিকগঞ্জে। সেখানে সিনেমার শেষ অংশের কাজ হবে।

‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

মজার বিষয় হলো, ১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত সুপারহিট ‘আনন্দ অশ্রু’ সিনেমার নামেই নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে।

তবে নাম এক হলেও চিত্রনাট্যের সঙ্গে নতুন ছবির কোনও মিল থাকছেন না বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা