,

ছেলেটি খারাপ বুঝছি, তবু কেন ওকে বার বার শরীর দিচ্ছি

news-image

সম্পর্কে কিছু পরিস্থিতি তৈরি হয় যার কোনও ব্যাখ্যা চটজলদি মেলে না৷ কখনও মনে হয়, তা শুধুই দৈহিক৷ আবার কখনও মনের উচাটন৷ নারী-পুরুষের সম্পর্কে যৌনতা একটি অবিচ্ছেদ্য অংশ৷ অনেক সময়ই একটি সম্পর্কে সব কিছু ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে যৌনতা৷

এমনই একটি সমস্যার কথা জানিয়ে এক মনরোগ বিশেষজ্ঞকে চিঠি দিয়েছিলেন মৌপর্ণা বিশ্বাস (নাম পরিবর্তিত)৷ আরামবাগের ৩৫ বছর বয়সি ওই মহিলা জানিয়েছেন, তিনি তাঁর চেয়ে ১০ বছরের ছোট এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন৷

তিনি লিখছেন, ‘মাস চারেক আগে ফেসবুকে এক যুবকের সঙ্গে আলাপ হয়৷ বেশ কয়েক দিন কথাবার্তার পর আমরা একদিন দেখা করি৷ প্রথম প্রথম সব কিছু ঠিক ছিল৷ যুবকটির সঙ্গে আড্ডা মারতে বেশ লাগছিল৷ অনেকক্ষণ আমরা গল্প করতাম৷ চা খেতাম৷’

‘একদিন ও আমায় ওর বাড়িতে নিয়ে গেল৷ গল্প করতে করতে দুজনেই দুর্বল হয়ে পড়ি৷ তারপর অচিরেই আমাদের সম্পর্কে যৌনতার ছোঁয়া লাগে৷ সত্যি বলতে খুব উপভোগ করেছিলাম দিনটা৷’ ‘

এরপর থেকেই সব কিছু ওলটপালট হয়ে গেল৷ ছেলেটি যৌনতা ছাড়া আমার সঙ্গে ভালো করে কথা বলে না৷ আমিও ভাবি ওর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না৷ কিন্ত‌ু যখনই ও ডাকে, স্রেফ যৌনতার টানে চলে যাই৷ ছেলেটি সেক্স ভালো করলেও, মানুষটা ভালো নয় বুঝে গিয়েছি৷ কী করব?

মৌপর্ণার চিঠির উত্তরে মনরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, অনেকেই এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে৷ মনে রাখতে হবে, সম্পর্কটি আসলে বিষাক্ত৷ অতএব না-এগুনোই বুদ্ধিমানের৷ মৌপর্ণা, আপনাকে প্রথমেই ঠিক করতে হবে, আপনি কী চাইছেন? আপনি যদি মনে করেন, এই সম্পর্কে আপনার শরীর ছাড়া কোনও সম্মানের জায়গা নেই৷ তা হলে বলব, বেরিয়ে আসার চেষ্টা করুন৷ জীবনে শুধু সেক্সটাই বড় কথা নয়৷ মনে আনন্দটাও গুরুত্বপূর্ণ৷ আর মনের আনন্দ সেক্সে মেটে না৷ রোজ সকালে মেডিটেশন বা ধ্যান করতে পারেন৷ সুফল পাবেন৷ মেডিটেশনেই নিজেকে প্রশ্ন করুন, উত্তর মিলে যাবে৷ ওটাই ওষুধ৷

এ জাতীয় আরও খবর

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত