,

ট্রেন স্কুল

news-image

এ যেন অন্যরকম এক শৈল্পিক আয়োজন। কোমলমতি শিশুদের জন্য তৈরি করা হয়েছে ট্রেন স্কুল। ঠিক ট্রেনের আদলে রং করা হয়েছে টাঙ্গাইলের মধুপুর দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ প্রাথমিক বিদ্যালয়টি এখন জেলার ‘ট্রেন স্কুল’ নামে পরিচিত।

মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.এইচ.এম রেজাউল করিম বলেন, ‘আমাদের বিদ্যালয়, আমরা গড়ব’ স্লোগানে বিদ্যালয় আকর্ষণীয় করে সাজাতে উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ওই বিদ্যালয়টি রং করে ট্রেনের আদলে করা হয়েছে।

বিদ্যালয়ের স্লিপ অনুদানের টাকায় করা হয়েছে এমন শৈল্পিক আয়োজন। প্রধান শিক্ষক তারেকুল ইসলাম নিজ হাতে রেল গাড়ির মত করেছেন বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেয়াল।

দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী- শিক্ষরা বলেন, বিদ্যালয়টি ট্রেনের মত করে রং করায় পুরো উপজেলা জুড়ে সাড়া জাগিয়েছে। নজর কেড়েছে সকলের। অনেকেই দিগরবাইদে আসেন বিদ্যালয়টি দেখতে। বিদ্যালয়টি দেখে মুগ্ধ হয়ে ফিরেন তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম বলেন, কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতা ট্রেন এর বাস্তব চিত্র শিক্ষার্থীদের বুঝানোর জন্যই আমি বিদ্যালয়টি ট্রেনের মত করে রং করেছি। কোমলমতি শিক্ষার্থীরা যাতে করে মজা পেয়ে লেখা-পড়ায় মনযোগী হতে পারে সেই চিন্তা থেকেই বিদ্যালয়টি ট্রেনের মত আকর্ষণীয় করে সাজানো হয়েছে।

জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোখছিদুল আলম রাফি বলে, আমাদের এ ট্রেন স্কুলে পড়াশুনা করতে খুব ভালো লাগে।

দর্শনার্থী রূপালী আক্তার ও আব্দুস ছামাদ বলেন, বিদ্যালয়টি দেখে খুব ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছি।

এ ব্যাপারে সহকারী শিক্ষক রোকসানা খাতুন বলেন, আমাদের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম অনেক যত্ন করে দেয়ালে রং করেছেন। যার জন্য এলাকাবাসীসহ অনেকেরই প্রশংসা পাওয়া যাচ্ছে। বিষয়টা সত্যি প্রশংসা করার মতো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা