,

আমার বাবার তিন স্ত্রী, ১০ সন্তান

news-image

এক বাবার বিরুদ্ধে তার ছেলেরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে বাবার বিরুদ্ধে অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ তাদের বাবার তিন বিয়ে করেছেন। তিন স্ত্রীর ১০ সন্তান। প্রথম স্ত্রীর পাঁচ, দ্বিতীয় স্ত্রীর এক, তৃতীয় স্ত্রীর দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। কিন্তু জন্মের পর থেকে বাবা তাদের কোনো ভরণ পোষণ করেনি।

তারা অভিযোগ করে বলেন, ১০ ভাই-বোনের মধ্যে সাতজনকে বঞ্চিত করে আমার বাবা প্রথম স্ত্রীর তিন সন্তানের নামে বাবার নামীয় সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মৌজার ৩১ দশমিক এক একর চার শতক জমি গোপনে লিখে দিয়েছেন।

এ বিষয়ে বাবা আব্দুস সামাদ বলেন, টাকার প্রয়োজনে আমি আমার জমি প্রথম স্ত্রীর তিন ছেলে-মেয়ের কাছে বিক্রি করে দিয়েছি।

লিখিত বক্তব্যে ছেলেরা বলেন, জমি লিখে দেয়ার ঘটনা জানতে পেরে আমরা বৈকারি ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও তিনি সমাধান করতে পারেননি। আমরা সাত ভাই-বোন বাবার সম্পত্তির অংশ দাবি করায় প্রথম স্ত্রীর সন্তান আমাদের সৎভাই নজরুল ইসলাম, আনারুল ইসলাম ও দুলাভাই আসাদুজ্জামান বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছেন। মিথ্যা মামলায় জড়িয়ে দেবেন বলে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় নিরুপায় হয়ে আমরা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। আমরা সাত ভাই-বোন বাবার জমির অংশ বুঝে পেতে চাই।

এ জাতীয় আরও খবর

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত