,

সেই থিহানের সঙ্গে সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের বেশকিছু সংবাদ মাধ্যমের দাবী, সাকিব আল হাসান তার চোটাক্রান্ত বাঁহাতের কণিষ্ঠ আঙুলের বিষয়ে ফিজিও থিহান চন্দ্র মোহনের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। কিন্তু থিহান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি বলেই নাকি সাকিবের আঙুলের ইনফেকশন এতটা প্রকট হয়েছে।

আর এই ইনফেকশন সাকিবকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে। এমনকি সাকিব এশিয়া কাপ ফেলে দেশে ফিরেই চিকিৎসকের পরামর্শ না নিলে তার পুরো হাতই নাকি অচল হয়ে যেত! অর্থাৎ, আঙুলের ইনফেকশন পুরো হাতে ছড়িয়ে পড়ে তা অকেজো হয়ে যেত।

এসব বিষয় নিয়ে ফিজিওকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায় দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমর্থকরাও। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তা করেনি। বিষয়টি নিয়ে সাকিবও তেমন বাড়াবাড়ি করেননি বরং কী করে দ্রুত সুস্থ হওয়া যায় সেই পথে হাঁটছেন।

সেই থিহানের সঙ্গেই আজ (সোমবার) সাকিবকে দেখা গেল। মঙ্গলবার (১৬ অক্টোবর) পড়ন্ত দুপুরে সাকিব বিসিবি মেডিকেলে এসেছিলেন। ঠিক তখনই শের-ই-বাংলায় জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন তারই সতীর্থরা।

মেডিকেলে আঙুল দেখিয়ে সাকিব চলে গেলেন ড্রেসিংরুমে। সেখানেই তাকে থিহানের সঙ্গে দেখা গেল। সঙ্গে ছিলেন অধিনায়ক মাশরাফিও।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা