সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে লুঙ্গি চেপে পুকুর পাড়ে নিয়ে গণধর্ষণ! অতঃপর…

news-image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৩ বছরের এক কিশোরী গণধষর্ণের শিকার হয়েছে। সোমবার সন্ধা ৭টায় টায় উপজেলার গোপালদী পৌর সভার মোল্লারচর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে এ ব্যপারে ধর্ষিতার মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, উপজেলার মোল্লারচর গ্রামের ওই কিশোরীর মা বাজারে পিঠা বানিয়ে রাত পর্যন্ত বিক্রি করেন। বাবা অসুস্থ অবস্থায় বিছানায়। সোমবার তার মা কাজ করতে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। ওই দিন সন্ধ্যায় পরিবারের সদস্যদের জন্য ওই কিশোরী চুলায় রান্না বসায়।

এই সুযোগে ওই এলাকার আব্বাসের ছেলে শেখ ফরিদ (২০), নাজিমউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), ইব্রাহীমের ছেলে সফিকুল (২০) ও অজ্ঞাত আরো একজন মিলে ওই শিশুটির মুখে লুঙ্গি চেপে ধরে পার্শ্ববর্তী আজিজ মাস্টারের পরিত্যক্ত বাগানের পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় মেয়েটি ফেলে পালিয়ে যায়। কয়েক ঘণ্টা পর তার জ্ঞান ফিরলে সে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানালে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিত্সক ধর্ষিতার শঙ্কটাপন্ন অবস্থার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

অভিযোগ রয়েছে, শেখ ফরিদের বাবা আব্বাস আলী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখান থেকে সে মেয়েটিকে ভর্তি না করিয়ে বাড়িতে নিয়ে আসে। সকালে ধর্ষিতা মেয়েটির অবস্থা আরো অবনতি হলে পুনরায় আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে কর্তব্যরত ডাক্তার আড়াইহাজার থেকে আবারো নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু টাকার অভাবে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিতে পারছেনা মেয়েটির মা। কর্তব্যরত ডাক্তার আশরাফুল আমীন জানান, আড়াইহাজার হাসপাতালে কোন চিকিত্সা নেই।

থানার ওসি আরো জানান, এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য চেষ্ঠা চলছে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস