,

রাতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, দেখবেন যে চ্যানেলে

news-image

শেষ হচ্ছে কাউন্ট ডাউন। বিশ্বের কোটি ফুটবল অনুরাগীর অপেক্ষার প্রহর গোনা শেষে আজ রাত ১২টায় বহুল প্রত্যাশিত ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সৌদি আরবের জেদ্দা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিইন স্পোর্টস ও বেট ৩৬৫ ডটকম।

এদিকে এ ম্যাচে অভিজ্ঞতা ও দলীয় সামর্থ্যে কিছুটা এগিয়ে থাকছে ব্রাজিল। তবে তারুণ্য নির্ভর আর্জেন্টিনাও কম যাবে না মাঠের খেলায়। ইকার্দি, লো সেলসো, ডিবালারাও মুখিয়ে আছেন নিজেদের প্রমাণ করতে। অন্যদিকে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় সাধন করেছে সেলেসাওরা। ডিফেন্সে আছেন মিরান্ডা-মার্কুইনহোস-অ্যালেক্স সান্দ্রো-ফ্যাবিনিয়োদের মত পরীক্ষিত সৈনিকরা। মাঝ মাঠের মূল ভরসা ক্যাসেমিরো, ফ্রেড, অগুস্তো এবং কৌটিনিয়ো। নেইমার, রিচার্লিসন, জেসুসদের নিয়ে গড়া আক্রমণভাগও বড় পরীক্ষা নেবে আর্জেন্টিনার।

এ ম্যাচে আর্জেন্টিনা দলে খেলছেন না মূল তারকা ও নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। এছাড়া অভিজ্ঞ গঞ্জালো হিগুয়াইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোকেও পাচ্ছে না আলসেবিলেস্তোরা। অন্যদিকে ব্রাজিল মাঠে নামছে পুরো শক্তির দল নিয়ে। শক্তির বিচারে তাই হাই ভোল্টেজ ম্যাচে এগিয়ে থাকছে ব্রাজিল। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের