,

মেসি না থাকায় খুশি নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক: অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি প্রীতি হলেও দুদলের খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারাও তা মানতে নারাজ। ফলে চতুর্দিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্বের কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছে তাদের তুমুল লড়াই দেখার জন্য।

তবে এমন মহারণে থাকছেন না আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। তিনি না থাকায় খুশি ব্রাজিলীয় নীলমণি নেইমার।

রাশিয়া বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এতে ফের শিরোপা স্বপ্নভঙ্গ হয় মেসির। এর পরই জাতীয় দল থেকে বিমুখ তিনি। আদৌ সাদা-আকাশি জার্সি গায়ে আর খেলবেন কিনা- নিশ্চিত করে কিছু বলছেন না। রয়েছেন মুখে কুলুপ এঁটে।

নেইমার বলেন, মেসির মুখোমুখি হতে হবে না আমাদের। এর চেয়ে আর ভালো কী হতে পারে? এটি অবশ্যই ব্রাজিলের জন্য বড় সুযোগ। লব্ধ সুযোগ কাজে লাগাতে পারলে তাদের হারানোটা সহজ হবে।

তবে এমন ম্যাচে ছোট ম্যাজিসিয়ানের না থাকার নেতিবাচক দিকও উল্লেখ করেছেন ব্রাজিলিয়ান গোলমেশিন, যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য বিষয়টি সুখকর নয়। তারা মেসির খেলা দেখতে চান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তো অবশ্যই। যাইহোক, তিনি না থাকাটা আমাদের জন্য ভালো।

একসময় বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতেন মেসি-নেইমার। পরে লোভনীয় অর্থে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিল রাজপুত্র। সেখানে আছেন চেনা ছন্দে। বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত লড়াইয়ে ভালো করতে মরিয়া তিনি। পাশাপাশি সাবেক সতীর্থ শিগগির আর্জেন্টিনা মূল দলে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ২৬ বছর বয়সী ফুটবলার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের