,

৩ বছর পর ক্যামেরার সামনে জাভেদ

news-image

ইমরুল শাহেদ : ইবনে মিজান পরিচালিত নিশান ছবিতে কালে খাঁ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকা অভিনেতা জাভেদ দীর্ঘ ৩ বছর পর ক্যামেরার সামনে ফিরে এসেছেন। তিনি সম্প্রতি দেওয়ান নাজমুল পরিচালিত হাজার পর্বের টিভি ধারাবাহিক নাটক সুয়োরাণী দুয়োরাণীতে বাদশাহ নাজিম-উল-দৌলা চরিত্রে অভিনয় করেছেন। জাভেদ অভিনীত সর্বশেষ ছবি মাতা পিতা সন্তান ২০১৬ সালে মুক্তি পেয়েছে।

পরিচালক দেওয়ান নাজমুল বলেছেন, ‘জাভেদ ভাইকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি বরাবরই একজন দক্ষ অভিনেতা।’ তিনি সুয়োরাণী চরিত্রের অভিনেত্রী শাহনূরের পিতা হিসেবে কাজ করেছেন।

দেওয়ান নাজমুল বলেন, ‘জাভেদ একজন দক্ষ অভিনেতা। তিনি কাজও করতে চান। কিন্তু তাকে কেন যে আড়াল করে রাখা হয়েছে আমি বুঝতে পারছি না।’ তিনি প্রসঙ্গত মুম্বাইয়ের কালা আউর গোরা ছবির অভিনেতা রাজেন্দ্র কুমারের চাইতেও ভালো অভিনয় করেছেন বলে উল্লেখ করেন। জাভেদ বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে নতুনভাবে কিছু অনুভব করছি না। কারণ সারাজীবন ক্যামেরার সামনেই কেটেছে।’

ঢাকার চলচ্চিত্রের প্রায় শুরুর পর্যায় থেকেই তিনি আছেন। এদেশের চলচ্চিত্রে নাচ যুক্ত করেন জাভেদ। শুধু নাচই যুক্ত করেননি পায়েল ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। জাভেদ বলেন, দীর্ঘ তিন বছর পর তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তবে তিনি বলেন, মাঝে মাঝে দাঁড়ান। এছাড়া পুরনো তারকাদের মধ্যে ওয়াসিম, সোহেল রানা এবং রুবেল মাঝেমধ্যে কাজ করেন।

চলচ্চিত্রে অভিনেতা জাভেদের একটা অবস্থান আছে। তাকে নিয়ে ছবি নির্মাণ করতেন ইবনে মিজানসহ কয়েকজন সামাজিক ও ফ্যান্টাসি ছবির নির্মাতা। তবে তাকে নিয়ে বেশি ছবি বানাতেন এহতেশাম ও মুস্তাফিজ। রহমানের ছবিতেও তিনি কাজ করেছেন। কিন্তু উল্লিখিত নির্মাতাদের কেউ আজ আর বেঁচে নেই। ওয়াসিমকে বেশি ছবি বানাতেন এফ কবীর চৌধুরী। তিনিও আজ আর বেঁচে নেই। নায়কের অভাবে অনজু ঘোষকে চিত্রজগত ছেড়ে চলে যেতে হয়েছে। শাবানা বিদায় নেওয়ার পর আলমগীর এবং জসীম একইসঙ্গে বেকার হয়ে পড়েন। পরে জসীম মারা গেলেও আলমগীর এখনও চেষ্টা করে যাচ্ছেন। ফারুক কাজ করতে চান না।

এই পরিস্থিতিতেই জাভেদ কাজ করছেন। তিনি বলেন, ‘আমি কখনও চলচ্চিত্র জগত থেকে বিদায় নেইনি। যখন যে ডাকে তখন তার ডাকেই সাড়া দেই। সুয়োরাণী দুয়োরাণী নাটকে কাজ করে বেশ আনন্দ পেয়েছি। আমি এ পর্যন্ত একদিনই কাজ করেছি। ভালো লাগছিল তাই রাত গভীর পর্যন্ত কাজ করেছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর