,

সুষ্ঠু নির্বাচনের জন্য সামর্থ্যের সব করা হবে: সিইসি

news-image

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সাংবিধানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা যা করার দরকার, যা যা আমাদের সামর্থ্য আছে তার সব করা হবে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতি পাঁচ বছর পরপর সরকার পরিবর্তন হয়। মাঠপর্যায়ে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন তা বলবেন এবং এ সমস্যা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সত্ত্বা। সাংবিধানিক প্রতিষ্ঠান। কাজেই সাংবিধানিক দায়িত্ব থেকে কেউ কখনো বিচ্যুত হবেন না। আইনানুগ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনায় ব্রতী হবেন।

কেএম নূরুল হুদা বলেন, জাতীয় নির্বাচনের সময় পুরো জাতি একটি আবহ সৃষ্টি করে, জাতির মধ্যে আকূল আগ্রহের সৃষ্টি হয়। কারণ এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়, নতুন সরকার গঠিত হয়।

ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য তাদের সঙ্গে কাজ করা, সুশীল সমাজ, মিডিয়াসহ অন্যদের পরামর্শ গ্রহণ করে নিজেদের বিবেক বুদ্ধি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতিকে প্রত্যাশিত নির্বাচন উপহার দেবেন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকার সিডি যাচাই ও মুদ্রণ; ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠান নির্ধারণ এবং ক্ষেত্রমতে প্রতিষ্ঠানের বিশেষ সংস্কার; ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত এবং প্রশিক্ষণের আয়োজন; নির্বাচনি উপকরণ সংগ্রহ, বিতরণ ও বাজেট প্রণয়ন; বিবিধ হচ্ছে আলোচনার বিষয়।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর