,

পুজোর আনন্দে কাজল-জুহি

news-image

বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন বলিউড তারকারাও। পূজা উদযাপন শুরু করে দিয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। ইনস্টাগ্রামে এই অভিনেত্রী কলকাতা থেকে দুর্গাপূজার ছবি পোস্ট করেছেন।

কলকাতায় একটি পুজো মণ্ডপ পরিদর্শন করেছিলেন জুহি, সেই ঝলমলে আনন্দ তাই সকলের সঙ্গেই ছবির মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে দুর্গা প্রতিমার সামনে উজ্জ্বল গোলাপী পোশাক, আলতো বেণী করা চুল আর ঐতিহ্যগত গয়নায় সেজে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে জুহি চাওলা লিখেছেন, ‘কলকাতায় একটি সুন্দর দুর্গাপুজো প্যান্ডেলে। এখানে থাকতে পেরে দারুণ লাগছে।’ শাহরুখ খানের সঙ্গে আইপিএল দলের কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি, দলের ‘প্ল্যান্ট এ সিক্স’ কার্যকলাপের জন্যই কলকাতাতে আসেন।

আজ (১৫ অক্টোবর) দুর্গাপূজার মহাষষ্ঠী পালন করছেন হিন্দু ধর্মালম্বীরা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল সকালে মন্ডপে গিয়ে শুরু করেছেন তার উপাসনা। সকালে সবুজ পারের হলুদ শাড়ি বাঙালি সাজে তিনি গিয়েছিলেন মন্ডপে।

এসময় ফটোগ্রাফারদের অনুরোধে ছবি তোলেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘হেলিকপ্টার এলা’ মুক্তি পেয়েছে। এবারের পুজোতে ভীষণ আনন্দ করবেন বলে জানান কাজল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের