,

বিছানায় মেয়েরাই বেশি ‘নোংরা’

news-image

পারিপাট্য ও পরিচ্ছন্নতার ক্ষেত্র হিসেবে যদি বিছানাকে ধরা যায়, তা হলে নাকি ‘নোংরামি’-তে পুরুষদের চাইতে ঢের এগিয়ে রয়েছেন মেয়েরা।

এই প্রতিবেদন পড়তে বসে মনে হতেই পারে, এতে লিঙ্গ-সমতার অভাব রয়েছে। কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই। তেমনই রায় দিচ্ছে এক নতুন সমীক্ষা।মানুষের স্বভাবকে একরৈখিক ভাবে দেখা যায় না। যে মানুষটি তাঁর কাজের জায়গায় অসম্ভব পরিচ্ছন্ন ও পরিপাটি, সেই ব্যক্তিই তাঁর বেডরুমে রীতিমতো অগোছালো এবং অপরিপাটি। পারিপাট্য ও পরিচ্ছন্নতার ক্ষেত্র হিসেবে যদি বিছানাকে ধরা যায়, তা হলে নাকি ‘নোংরামি’-তে পুরুষদের চাইতে ঢের এগিয়ে রয়েছেন মেয়েরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রখ্যাত ম্যাট্রেস ও শয্যা-সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘আর্গোফ্লেক্স’ এক সমীক্ষা পরিচালনা করে দেখেছে যে, যুক্তরাজ্যে পুরুষরা সাধারণত দু’সপ্তাহে তাঁদের বিছানার চাদর কাচেন। সেখানে মহিলারা এই কাজটি করেন মাসে এক বার।

‘আর্গোফ্লেক্স’ তার সমীক্ষায় ১৮-৩৫ বছর বয়সি ২০০০ ব্রিটেনবাসী নারী-পুরুষকে তাঁদের বেডরুম-স্বভাব সংক্রান্ত কিছু প্রশ্ন পাঠায়। এই প্রশ্নের উত্তরে তাঁরা যা জানান, তা থেকে উঠে এসেছে আশ্চর্য সব তথ্য। ‘আর্গোফ্লেক্স’-এর এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সমীক্ষা থেকে তাঁরা যা জেনেছেন, তার সারমর্ম— বেডরুমে পুরুষরা মেয়েদের চাইতে অনেক বেশি মাত্রায় স্বাস্থ্যবধি মেনে চলেন।সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের চাইতে সে দেশের বেশির ভাগ মহিলা বিছানার চাইতে সোফায় ঘুমোতে পছন্দ করেন। রাত্রিবাস কাচাকাচির ব্যাপারেও মহিলাদের চাইতে এগিয়ে রয়েছেন ব্রিটিশ পুরুষ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর