,

প্রকাশ হতেই তোপের মুখে সিয়াম-পূজার গান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: মাতাল হয়ে হিসু করবো দেয়ালে,সালা! যা আছে কাল দেখা যাবে সকালে- আজ সকালে জাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এমনই কথার একটি গান। ‌ ‘দহন’ সিনেমার এই গানটির নাম ‘হাজীর বিরিয়ানি’। প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।

গানটি প্রকাশ হতে না হতেই দর্শক-শ্রোতাদের তোপের মুখে পড়েছে। অনেকেই আপত্তি করেছেন গানের অশালীন কথা ব্যবহারের জন্য। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে গানের ভিডিও চিত্র ধারণ করা হয়। গানের ভিডিওতে সবাইকে নাচে গানে মুগ্ধ করেছেন সিয়াম। সেই সাথে গানের দৃশ্যে দেখা গিয়েছে পূজা ও রীপাকেও।

সিয়াম বলেন, গানটা প্রকাশ হলো মাত্রই আর এরমধ্যেই কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে। গানের কথা নিয়ে অনেকে নানান মন্তব্য করছেন। ছবির গল্পের সাথে সামঞ্জস্য রেখেই গানটি নির্মাণ করা হয়েছে। আর আমি গানের ভিডিওতে প্রাণবন্তই হাজির হয়েছি। একটা মাতাল ছেলে কি পাগলামি করে এ গানে তাই দেখানো হয়েছে।

সমালোচকদের উদ্দেশ্যে সিয়াম আরও বলেন, আমার ছোট্ট এ ক্যারিয়ারে আমি যে কাজগুলো করেছি বা প্রমোট করেছি তা স্বজ্ঞানে। একটা কাজ সম্পর্কে সঠিকভাবে অবগত না হয়ে সঠিক জ্ঞান না নিয়ে আমি কোন কাজই করি না। ‘ট্রেন্ড অনুযায়ী তাল মিলিয়ে চললে গালি হবে,আর যদি জানেন বা বুঝেন আমরা কি করছি তাহলে তালি হবে’। কেন মন্তব্য করার আগে ভালো করে দেখুন এবং বুঝে শুনে মন্তব্য করুন। আর ছবিটা মুক্তি পেলে সবাইকে দেখার আমন্ত্রণ রইল,তখনই বুঝতে পারবেন আমরা কি করেছি।এর আগে ‘পোড়ামন ২’ ছবির ‘হিরো নাম্বার ওয়ান’ গান নিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন সিয়াম। এবার এই গানটি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিটি। পোড়ামন ২ খ্যাত নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেন জাকিয়া বারী মম,মনিরা মিঠু,রাজ রীপা প্রমুখ। এই গানের র্যাপ অংশটুকু গেয়েছেন এই ছবির নায়ক সিয়াম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে