,

সালমানকে নিয়ে ‘মি টু’ টুইট ঐশ্বরিয়ার! তবে…

news-image

বিনোদন ডেস্ক : ‘মি টু’ নিয়ে উত্তাল বলিউড। ইতোমধ্যে ‘মি টু’ ঝড়ে আক্রান্ত হয়েছেন বলিউডের একাধিক নামিদামি তারকা। কে-কার বিরুদ্ধে কখন মুখ খুলে ফেলছেন, কে-কখন ফেঁসে যাচ্ছেন, এই নিয়ে মুখিয়ে গণমাধ্যম। আর এ সময়েই আলোচনায় উঠে এলো এমন এক নাম যা শুনে আঁতকে উঠছেন সবাই।

‘মি টু’ তরঙ্গে এই মুহূর্তে উঠে এসেছে ঐশ্বরিয়া রাই বাচ্চনের নাম। তাঁর নামে ভাইরাল হয়ে ওঠা একটি টুইটকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, এই টুইটে দেখা যাচ্ছে, ঐশ্বর্য সরব হয়েছেন তাঁর পুরনো এক সম্পর্ক নিয়ে। তিনি জানাচ্ছেন, তিনিও অ্যাবিউজড, প্রহৃত এবং বারংবার হুমকিপ্রাপ্ত। ‘‘বলিউডের সব থেকে বড় চ্যারিটি ম্যান, যিনি নিজেকে ‘হিউম্যান’ বলে ডাকেন, তিনি ততটা হিউম্যান নন।’’

বোঝাই যাচ্ছে, এই টুইটের লক্ষ্য ঠিক কে। কিন্তু এইখানেই খটকা লাগে, এর আগে সালমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ঐশ্বরিয়া যা বলার, তা খোলাখুলিই বলেছিলেন ২০০২ সালে। আর তার চেয়েও বড় কথা, ঐশ্বরিয়ার কোন টুইটার অ্যাকাউন্টই নেই।

সুতরাং, ওই টুইটটির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের