,

জার্মানিতে প্লেন বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে একটি সেসনা প্লেন বিধ্বস্তের ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার বিকেল পৌনে চারটার দিকে দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের কাছাকাছি ওয়াসারকুপে পর্বতের এয়ারফিল্ডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

বিবিসি জানায়, প্লেনটি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে এয়ারফিল্ডের নিরাপত্তাবেষ্টনীতে আঘাত হানে। এসময় আবহাওয়া বেশ অনুকূল ছিল। এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। ইতোমধ্যে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। প্লেনটি ব্যক্তি মালিকানাধীন ছিল বলে জানা গেছে।

জার্মান দৈনিক ‘বিল্ড’ জানায়, প্লেন বিধ্বস্তের ঘটনায় এক শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্লেনের চার যাত্রী এবং এক প্রত্যক্ষদর্শী আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ‘ওসথেসেন নিউজ’ জানায়, কোনও একটি ত্রুটির জন্য অবতরণ করতে না পারায় পাইলট আবারও উড্ডয়নের চেষ্টা করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের