,

যে রেখা থাকলে বিয়ে করতে পারবেন না!

news-image

পুরুষ অথবা নারী উভয়ের ক্ষেত্রেই বিয়ে যেন দ্বিতীয় জীবন। কিন্তু সেই বিয়ে ঠিক কখন করলে তা সুখের হবে? কোনো কোনো ক্ষেত্র আগাম বুঝে নেওয়া যায়, বিয়ে-পরবর্তী জীবন কেমন হবে? বিয়ে নিয়ে সবারই নানা রঙিন ভাবনা থাকে। ঠিক কোন বয়সে বিয়ে হবে? যাঁকে ভালোবাসি তাঁকেই বিয়ে করতে পারব তো? নাকি পারিবারিক বাধাঁয় সব ঘেঁটে যাবে? প্রশ্ন অনেক। সব থেকে বড় প্রশ্ন বিয়েটা সুখের হবে তো?

এমন অনেক প্রশ্ন উঁকি দেয় মনে। অনেকে অবিশ্বাস করতে পারেন, কিন্তু জ্যোতিষ শাস্ত্র মনে করে যে, সব প্রশ্নের উত্তরই লেখা রয়েছে হাতের তালুতে। হাতের রেখা দেখে বোঝা যায়, কেমন হতে পারে বিবাহ-পরবর্তী জীবন। বোঝা যায়, কবে নাগাদ হতে পারে বিয়ে। পুরোপুরি মিলে যাবে এমন দাবি করা যায় না কারণ, শুধু হাতের রেখা দেখেই জ্যোতিষ বিচার হয় না। তার সঙ্গে আরও কিছু লক্ষণ দেখতে হয়। তবে হাতের রেখা দেখে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে।

প্রথমেই জেনে নিতে হবে বিয়ে সংক্রান্ত ইঙ্গিত দেয় কোন রেখাটি। জ্যোতিষ মতে এই রেখাটির নাম বিয়েরেখা বা ম্যারেজ লাইন। রেখাটি ঠিক তালুর উপরিভাগে থাকে না। হাতের পাশের দিকে থাকে কনিষ্ঠার নীচে। একটি নয়, একাধিক বিয়েরেখাও থাকতে পারে।

বিয়ে রেখা যদি ছোট মাপের হয় এবং তা যদি থাকে কনিষ্ঠা আঙুলের খুব কাছে হয় তবে বিয়ে দেরিতে হওয়ার সম্ভাবনাই বেশি। ৪০ বছর পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। ৪০-এর আশপাশের বয়সে গিয়ে এদের বিয়ে হয়। আর এই বিয়েরেখা যদি কনিষ্ঠার থেকে বেশ কিছুটা দূরে হয়, তবে বিয়ের ফুল তাড়াতাড়ি ফোটে। ২০ বছরের আশপাশেই বিয়ের পিঁড়িতে বসতে হয়। আর বিয়েরেখা যদি কনিষ্ঠা থেকে খুব দূরেও নয়, খুব কাছেও নয় এমনটা হয় তবে, বিয়ে হয় ৩০ বছরের আশপাশে।

হাতে একের বেশি বিয়ে রেখা থাকলে একাধিক বিয়ের যোগ থাকে। আবার কারও কারও ক্ষেত্রে দেখা যায় বিয়ে একটা হলেও সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। বিয়ের আগে বা পরেও একাধিক সম্পর্ক তৈরি হয়। কী দেখলে বিয়ের কথা ভাবা উচিৎ নয়? কারও বিয়েরেখা যদি স্বাভাবিক রেখার মতো না হয়ে অনেকটা শিকলের মতো দেখতে হয় তবে বিয়ে না করাই ঠিক। বিয়ে রেখায় শিকলের মতো প্যাঁচ থাকার মানে, সেই সম্পর্ক কণ্টকিত হওয়ার সম্ভাবনাই বেশি। এ সব ক্ষেত্রে বিয়ের পরিণতি অত্যন্ত খারাপ হওয়ার অনেক নিদর্শন দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর