,

ফ্রুটস ফিরনি যেভাবে তৈরি করবেন

news-image

অনলাইন ডেস্ক : জীবনের প্রথম কোনও রান্না, আর সেটির স্বাদ হবে অমৃত। যে স্বাদ আজীবন মুখে লেগে থাকবে, বন্ধুমহলে খুশি মনে গল্প করতে পারবেন, বন্ধুদের কেউ আপনার হাতের রান্না খেতে আবদার করবে- এমন প্রত্যাশা থাকলে আপনার জন্য আছে মিক্সড ফ্রুটস ফিরনির রেসিপি। যা সামান্য পরিশ্রমে অতি সহজেই নিজে তৈরি করতে পারবেন।

আসুন জেনে নিই মিক্সড ফ্রুটস ফিরনি তৈরির প্রক্রিয়া-
উপকরণ
দুধ-১লিটার, পোলাওয়ের চাল- ১০০ গ্রাম, পছন্দমতো মৌসুমী মিক্সড ফল অথবা (আম, কলা, আনার, আপেল, পেঁপে, আঙ্গুর) ২০০ গ্রাম, গোলাপজল-১ টেবিল চামচ, জাফরান ও কিসমিস- পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি
চাল আধা ভাঙা করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এবার দুধ ও চাল একসঙ্গে চুলায় দিয়ে ফুটিয়ে সামান্য জাফরান দিয়ে ঘন ঘন নাড়ুন। তারপর অল্প করে চিনি দিতে থাকুন। সব চিনি দেয়া হলে ৫ মিনিট মৃদু আঁচে জ্বাল দিয়ে নামিয়ে গোলাপজল ছিটিয়ে দিন। এভাবে কিছুক্ষণ নাড়ার পর নামিয়ে এনে ফিরনি ঠাণ্ডা করুন। তারপর ফলের কুচি ফিরনির ওপরে ছড়িয়ে দিয়ে ফ্রিজে রাখুন। খাবার ৫ মিনিট আগে ফ্রিজ থেকে বের করুন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী