,

জয় দিয়ে প্রস্তুতি সারল ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ আসরে বেলজিয়ামের কাছে হারের দগদগে ক্ষত এখনো রয়ে গেছে নেইমারদের মনে। তবে বিশ্বকাপের পরে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল ২-০ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে। এরপর এল সালভাদরকে ৫-০ গোলের ব্যবধানে রীতিমতো উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্বকাপ শিরোপা জয়ীরা। ম্যাচ দুটিই ছিল প্রীতি ম্যাচ। শুক্রবার রাতে সৌদি আরবের বিপক্ষে জয় দিয়ে টানা তিনটি প্রীতি ম্যাচ জিতল ব্রাজিল। সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটিতে স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অতিথিরা।

যদিও ম্যাচের শুরু থেকেই বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও গোলমুখ খুলতে পারছিল না সেলেসাওরা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৩ মিনিটে জেসুসের গোলে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা। নেইমারের পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। অবশ্য এর অনেক আগেই গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার নিজেই। সৌদি আরব গোলরক্ষকের দুর্দান্ত প্রতিরোধের মুখে ম্যাচের ১২ মিনিটে নেইমারের শটটি আটকে যায়।

দ্বিতীয়ার্ধে গোল ব্যবধানে এগিয়ে থেকে খেলা শুরু করলেও ফিনিশিংয়ের অভাবে ভোগে ব্রাজিল। গোলমুখে ব্রাজিলের ১৫টি শট আর সেগুলোর মাত্র ৫টি লক্ষ্যে রাখতে পারার পরিসংখ্যান সে কথাই তো বলে! সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণ সৌদি রক্ষণে গিয়ে যেন মুখ থুবড়ে পড়ে। কখনো কখনো সৌদি গোলরক্ষকের দক্ষতায় বেঁচে যায় স্বাগতিকেরা।
এ দিকে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো খেলার শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় সৌদি আরব। ম্যাচের ৮৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সৌদি খেলোয়াড় মোহামেদ আল ওয়াইজ। দশ জনের সৌদিকে চেপে ধরেও খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল। তবে যোগ হওয়া সময়ের শেষ মিনিটে নেইমারের দুর্দান্ত কর্নার কিক থেকে গোল করেন জুভেন্টাস তারকা সান্দ্রো।
মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে নেইমাররা প্রস্তুতিটা ভালোই সেরেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের