,

ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার নেইমারদের

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেড-পিএসজি ম্যাচটি পাতানো ছিল বলে সন্দেহ করছে উয়েফা। ফরাসি কর্তৃপক্ষ এ নিয়ে তদন্তও শুরু করেছে। এদিকে ক্লাব দুটি ম্যাচ পাতানোর সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

প্যারিস ৩ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে রেড স্টারকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল পিএসজি। হ্যাটট্রিক করেছিলেন নেইমার। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, এই ম্যাচটি পাতানো ছিল—এমন সন্দেহে তদন্ত শুরু করেছেন ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা। খেলা মাঠে গড়ানোর কিছুদিন আগে উয়েফা গোপন সূত্রে খবর পায়, সার্বিয়ান ক্লাবটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই ম্যাচ ঘিরে মোটা অঙ্কের বাজি ধরেছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, সেই ব্যক্তি নিজ দলের ৫ গোল ব্যবধানে হারের পক্ষে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড বাজি ধরেছিলেন।

সার্বিয়ান ক্লাবটির সেই কর্মকর্তার বাজি ধরার খবরটি উয়েফার কানে আসার পর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আর দেরি করেনি। স্বয়ং উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ব্যাপারটি জানান ফ্রান্সের জাতীয় আর্থিক কৌঁসুলিকে। এরই ধারাবাহিকতায় সেই ম্যাচের তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। সংবাদমাধ্যমে এই খবর চাউর হওয়ার পর নড়েচড়ে বসেছে দুটি ক্লাব। নেইমারের ক্লাব পিএসজি এক বিবৃতিতে বলেছে, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগে রেড স্টারের সঙ্গে ম্যাচটি পাতানো ছিল—লেকিপের এমন খবরে হতভম্ব প্যারিস সেন্ট জার্মেই। এই অভিযোগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ—কোনোভাবেই জড়িত নয় ক্লাব। ফরাসি আর্থিক কৌঁসুলিরাও এ নিয়ে ক্লাবকে কোনো জিজ্ঞাসাবাদ করেননি। খেলার মূলনীতির প্রতি ক্লাব সব সময়ই শ্রদ্ধাশীল।’

রেড স্টার তাঁদের বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ পাতানো নিয়ে লেকিপের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছে রেড স্টার। এই প্রতিবেদন ক্লাবের সুনামের ক্ষতি করতে পারে। আর তাই আমরা চাই উয়েফা এই অভিযোগের তদন্ত করুক।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর