,

প্রেমের বিয়ের তিন বছরের মাথায় এ কেমন নিষ্ঠুরতা?

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে গরম দার ছ্যাঁকা দিয়ে এক গৃহবধূর মুখ, গলা, বুক ও শরীরের কিছু অংশ তার স্বামী ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর কোনো চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ঘরে রেখে স্বামী নিজেই আহত গৃহবধূর চিকিৎসা করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পুলিশ গৃহবধূ রিক্তাকে (২২) উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়নের চরনুরুল আমিন গ্রামের রহিম আলী হাজী বাড়িতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্বামী জামাল উদ্দিনকে (৩৫) আটক করেছে।

থানা হেফাজতে থাকা জামাল উদ্দিন সংবাদকর্মীদের জানান, ভালোবেসে আমিনাবাদ ১নং ওয়ার্ডের হোসেনের মেয়ে আপন খালাত বোন রিক্তাকে ৩ বছর আগে তিনি বিয়ে করেন। বিয়ের পর তারা ঢাকার গাবতলী এলাকায় থাকেন। মোহাম্মদপুর এলাকার রাজা সিটি সার্ভিস নামে বাসের কনট্রাক্টর তিনি।

তার অভিযোগ, স্ত্রী রিক্তা তার কথার অবাধ্যে চলায় তিনি রিক্তাকে নিয়ে গত মঙ্গলবার সকালে নিজ বাড়ি চলে আসে। দুপুরে চুলার আগুনে দা গরম করে ওই দা দিয়ে রিক্তার মুখমণ্ডল, গলা এবং বুক ঝলসে দেন। হাছান নামে তাদের ১ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

সূত্র জানায়, রিক্তা জামালের চার নম্বর স্ত্রী। এর আগে জামাল আরও ৩টি বিয়ে করেছেন।

চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গৌতম সাহা জানান, রিক্তার মুখমণ্ডল, গলা বুক এবং শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে।

থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামী জামাল উদ্দিনকে চরনুরুল আমিন গ্রামের একটি ঘরের পাটাতন থেকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর