,

অভিনেত্রীদের বেডরুমে ডাকতেন পরিচালক সাজিদ খান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সফল পরিচালক সাজিদ খান। দীর্ঘ ক্যারিয়ারে নির্মাণ করেছেন অনেকগুলো দর্শকনন্দিত ও ব্যবসাসফল সিনেমা। ‘হাউজফু’-এর মতো ফ্র্যাঞ্চাইজি তার হাতেই নির্মিত। এই খ্যাতিমান নির্মাতার বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

বলিউডে চলমান ‘হ্যাশট্যাগ মিটু’ মুভমেন্টের সুবাদে ফাঁস হচ্ছে একের পর এক হেনস্তার ঘটনা। অভিনেত্রীদের অভিযোগে মুখোশ খুলছে অনেক তারকার। সেই তালিকায় যুক্ত হলো সাজিদ খানের নাম।

কিছু দিন আগেই সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন সালোনি চোপড়া। তিনি এক সময় সাজিদের সহকারি হিসেবে কাজ করতেন। এবার সালোনির বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন জানালেন মডেল ও অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। জানালেন নিজের অভিজ্ঞতার কথাও।

২০১৪ সালে সাজিদ খানের পরিচালনায় ‘হামশকল’ ছবিতে অভিনয় করেছিলেন র‍্যাচেল। সেই ছবিতে কাস্ট করার সময় র‍্যাচেলকে নাকি বাড়িতে ডেকেছিলেন সাজিদ। রেচেল বাড়িতে দেখা করতে অস্বীকার করায় সাজিদ জানিয়েছিলেন, তিনি মায়ের সঙ্গে থাকেন। ফলে র‌্যাচেল বাড়িতে গেলে কোনো অসুবিধা হবে না।

র‌্যাচেলের কথায়, ‘হামশকলের সময় সাজিদ বলেছিল পাঁচ মিনিটের জন্য আমার বাড়িতে এসো। আমি প্রথমে যেতে চাইনি। কিন্তু ও বলে, মা আছে। তোমার অসুবিধা হবে না। কিন্তু বাড়িতে যাওয়ার পর কাজের মহিলা আমাকে সাজিদের বেডরুমে যেতে বলে। তখন বাড়িতে আর কেউ ছিলেন না। ঘরে যাওয়ার পর আমাকে সাজিদ পোশাক খুলতে বলেছিল। কারণ যে ছবির জন্য আমাকে ভাবা হয়েছিল, সেখানে বিকিনি পরতে হতো।’

র‌্যাচেল জানান, সেই সময় তিনি সাজিদের বাড়ি থেকে চলে গিয়েছিলেন। বিকিনি পরে অডিশন দেওয়ার জন্য তিনি তৈরি ছিলেন। কিন্তু কোনোভাবেই সেটা সাজিদের বাড়িতে নয়। এতো বছর পরে সেই হেনস্তার ঘটনা প্রকাশ্যে আনলেন র‌্যাচেল।

শুধু এই দু’জনই নয়, সাজিদ খানের বিরুদ্ধে আরো এক নারী হেনস্তার অভিযোগ করেছেন। তিনি সাংবাদিক কারিশমা উপাধ্যক্টর। এসব অভিযোগকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী বিপাশা বসুও। তিনি সাজিদের নির্দেশনায় ‘হামশকল’ ছবিতে অভিনয় করেছিলেন। বিপাশা জানান, তার সঙ্গে সাজিদ কখনো এমন কাজ করেনি। তবে তিনি খেয়াল করেছেন যে, সাজিদ নারীদের সঙ্গে কেমন আচরণ করে।

এদিকে সাজিদের বিরুদ্ধে তিন নারীর অভিযোগের কারণে তার নতুন ছবি ‘হাউজফুল ৪’-এর শুটিং বন্ধ রেখেছেন অক্ষয় কুমার। এছাড়া সাজিদ খান নিজেও ছবিটির পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন। অক্ষয় জানিয়েছেন, যতদিন না সাজিদের বিষয়ে সুরাহা না হবে, ততদিন ‘হাউজফুল ৪’ ছবির শুটিং করবেন না তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর