,

যৌন হেনস্থার প্রতিবাদ, ‘ব্যাক আউট’ করলেন আমির

news-image

বিনোদন ডেস্ক : পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তার ছবি ছেড়ে বেরিয়ে এলেন আমির খান৷ ট্যুইটারে একটি পোস্টে তিনি লিখেছেন, যে কোন ধরণের যৌন হেনস্থা, অত্যাচারকে একদম সহ্য করা হবে না৷

যদিও তিনি তার পোস্টে পরিচালক সুভাষ কাপুর এবং তার পরিচালনায় তৈরি হওয়ার কথা আপকামিং গুলশন কুমারের বায়োপিক ‘মগুল’ ছবির নাম কোনটাই উল্লেখ করেননি৷ সবকিছু অজ্ঞাত রেখে তিনি জানিয়েছেন, তিনি সিনেমাটি থেকে সরে এসেছেন৷

ছবিটির যৌথ প্রযোজনায় ছিলেন আমির এবং ভূষণ কুমার৷ দু’জনেই ছবিটি করা থেকে সরে আসেন৷ কারণ স্বরূপ আমির জানিয়েছেন, “#MeToo মুভমেন্টে একজনের নাম উঠে এসেছে৷ তিনি একজন নারীকে হেনস্তা করেছেন বলে দাবি করা হয়েছে৷ আমাদের কারও বিরুদ্ধে কোনও মন্তব্য কিংবা সমর্থন করার কোন অধিকার নেই৷ যা করার আইন করবে৷ জানা গেছে, মামলাটি বিচারাধীন৷ তাই কোনও সিদ্ধান্তে না এসেই এই ছবিটি থেকে আমরা পিছিয়ে যাচ্ছি৷”

টি সিরিজের প্রতিষ্ঠাতা ছিলেন গুলশন কুমার দুয়া৷ আন্ডারওয়ার্ল্ডের হাতে খুন হওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়ার কথা ছিল এই বায়োপিকের৷ যার পরিচালনার দায়িত্বে ছিলেন সুভাষ কাপুর৷ তার বিরুদ্ধে অভিনেত্রী গীতিকা তিয়াগি যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন৷ সেই অভিযোগে জন্যই এমন সিদ্ধান্তে এসেছেন আমির৷

অন্যদিকে ,সুভাষ কাপুর জানিয়েছেন, “আমি আমির খান এবং কিরণ রাওয়ের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান করি৷ মামলাটি বিচারাধীন তাই আদালতে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব৷”

ছবিটি থেকে পিছিয়ে আসার পাশাপাশি আমির জানিয়েছেন যৌন হেনস্তার প্রতিটি ঘটনার বিরুদ্ধে তিনি৷ শ্লীলতাহানি, যে কোনও রকমের হেনস্তা মেনে নেওয়া হবে না৷ আমির খানের প্রযোজনা সংস্থাতে নারীসহ বাকিদের সুরক্ষিত একটি পরিবেশ দেওয়া প্রদান করা হয়৷ আমিরের পোস্টে ধন্যবাদ জানিয়ে গীতিকা লিখেছেন, যে কোনও ধরণের সমর্থনই প্রশংসনীয়৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে