,

রাত হলেই মদের আসর ও অসামাজিক কার্যকলাপ চলতো প্রবাসীর স্ত্রীর ওই ফ্ল্যাটে

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাটে বন্ধুকে নিয়ে মদ পান করার সময় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ওই বাসা থেকে ১৫টি বিদেশি মদের খালি বোতল ও একটি প্রিমিও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৪-১৪৫৪) জব্দ করে।

শুক্রবার ভোরে ফতুল্লার আবাসিক এলাকা আফাজনগরের কুদ্দুস মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই প্রবাসীর স্ত্রীকে সকালে থানায় হাজির হওয়ার শর্তে বাসায় রেখে আসে পুলিশ।

আটকরা হলেন, শহরের দেওভোগ এলাকার জহিরুল হক সেলিম রেজার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম (৩৫) ও তার বন্ধু রনি।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আফাজনগর আবাসিক এলাকায় কুদ্দুস মিয়ার ৫ম তলার ফ্ল্যাটে মধ্যরাতে অভিযান চালানো হয়।

অভিযানে দুইজনকে মদ পান করা অবস্থায় আটক করা হয়েছে। জানা যায় ওই ফ্ল্যাটে বিথি নামে এক নারী বসবাস করেন। তার দুইটি মেয়ে আছে, স্বামী জিয়াউল হাবিব আমেরিকায় বসবাস করেন। এছাড়া ওই ফ্ল্যাট থেকে আরও ১৪টি বিদেশি মদের বোতল খালি অবস্থায় পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার আরেক পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে বিথির ফ্ল্যাটে প্রতিদিন প্রাইভেটকারে একাধিক ব্যক্তি এসে ভোর পর্যন্ত মদের আড্ডা জমাতো।

একই সঙ্গে অসামাজিক কার্যকলাপও চালাতো। এতে মাতাল হয়ে অনেকেই ফ্ল্যাটের বাইরে বের হয়ে মাতলামী করতো। এ নিয়ে ওই এলাকায় বসবাসকারী লোকজন অতিষ্ট হয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন। এরপর এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে অভিযান চালানো হয়েছে।

তিনি আরো জানান, ওই ফ্ল্যাটে দুই ব্যক্তিকে মদ পানের সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ফাহিম নামে একজন নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর