,

সাকিবের সুস্থতা কামনায় ভক্তদের মিলাদ মাহফিল, নির্বাক শিশির

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছেন ভক্ত-সমর্থকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

আজ (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শিশির জানান, সাকিবের সুস্থতা কামনা করে দেশের প্রায় ১০টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে তার ভক্ত-সমর্থকরা।

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিলাদের দুটি ছবি পোস্ট করে শিশির লিখেন, ‘আমার বর্ণনা করার কোনো ভাষা নেই। এই লোকগুলো আজ সাকিব আল হাসানের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের জন্য এসে একত্রিত হয়েছেন। আমি জেনেছি, এটা তার অন্ধ ভক্তদের দ্বারা আয়োজন করা হয়েছে।’

ভক্ত-সমর্থকদের এমন উদ্যোগে আপ্লুত হয়ে শিশির আরও লিখেন, ‘তাদের এই উদ্যোগে আমি নির্বাক। দেশের প্রায় ১০টি মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। আল্লাহ আপনাদের সবার ভালোবাসা ও দোয়া দিয়ে তাকে রহমত করেছেন। আলহামদুলিল্লাহ, সে (সাকিব) সেরে উঠছে। আল্লাহ আমাদের প্রতি দয়ালু হয়েছেন।’

উল্লেখ্য, কনিষ্ঠ আঙুলের চোট নিয়ে একের পর এক শুনতে হয়েছে দুঃসংবাদ। ভুগতে হয়েছে মাঠে ও মাঠের বাইরে। সঙ্গে দুশ্চিন্তায় পড়েছেন পরিবার, ভক্ত সমর্থকসহ সাধারণ ক্রিকেটপ্রেমীরা পর্যন্ত।

এত সব দুঃসংবাদের ভিড়েও মিলেছে স্বস্তির সংবাদ। লম্বা সময় ধরে ভোগার পর নিয়ন্ত্রণে এসেছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের আঙুলের সংক্রমণ। তবে মাঠে ফিরতে হলে সাকিবকে অপেক্ষা করতে হবে আরও প্রায় তিন মাসের মতো। কিন্তু সাকিবকে আর মাঠের বাইরে দেখতে চাচ্ছেন না তার ভক্ত-সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর