,

রাজনৈতিক সমাবেশে শাকিব খানের হামলা!

news-image

এফডিসির নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সমাবেশ করছে বাংলাদেশ নাগরিক ঐক্য পার্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আসলাম হাওলাদার। সমাবেশে হাজার খানেক কর্মী উপস্থিত। কিন্তু সেখানে হঠাৎ করেই হামলা করে সূর্য। কিন্তু কেন?

শাহিন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ছবির দৃশ্যে এমনই একটি দৃশ্যের শুটিং চলছিল গতকাল মঙ্গলবার। ছবিতে আসলাম হাওলাদার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অমিত হাসান। সূর্য চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।

শাহিন সুমন বলেন, ‘গল্পে দেখা যাবে বিশেষ একটি কারণে শাকিব খান বিখ্যাত হতে চায়। সে মনে করে রাজনৈতিক সমাবেশে হামলা করা হলে রাতারাতি বিখ্যাত হওয়া সম্ভব। তাই হঠাৎ করেই সে সমাবেশে হামলা করে। এরচেয়ে বেশি কিছু বলা যাবে না। দর্শক হলে গিয়ে বাকিটা দেখতে পাবেন।’

ছবির অন্যান্য কাজের অগ্রগতি নিয়ে পরিচালক বলেন, ‘আমরা ঈদের আগে ব্যাংককে ছবির গানের শুটিংয়ের মধ্য দিয়ে কাজ শুরু করেছি। টানা শুটিং করে ছবির কাজটি শেষ করছি। আগামী ১৬ তারিখ পর্যন্ত টানা কাজ করার ইচ্ছে রয়েছে।’

এদিকে ছবির অভিনেতা অমিত হাসান বলেন, ‘আমি গল্পের প্রয়োজনে চরিত্র নিয়ে কাজ করার চেষ্টা করি। এই ছবিতে আমি একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছি। সুন্দর একটি চরিত্র। যার মধ্য দিয়ে সমাজের কিছু চিত্র উঠে আসবে।’

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনাম দিয়ে এই ছবির শুটিং শুরু হয়। এরপর ছবির নাম বদল করে রাখা হয় ‘একটু প্রেম দরকার’। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। একই প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ শিরোনামে আরেকটি ছবি গত ঈদে মুক্তি পেয়েছে। দুই ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের