,

বেশিদিন নিরাপদে বাঁচার চাবিকাঠি কী?

news-image

ডেস্ক রিপোর্ট।। আমেরিকান টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদন বলছে, সাম্প্রতিক চিকিৎসা-সংক্রান্ত এক গবেষণায় এ সিদ্ধান্তে পৌঁছেছে, দীর্ঘ জীবন লাভের চাবিকাঠি সুখী দাম্পত্য জীবন।

১৯৭৮ সাল থেকে ২০১০ পর্যন্ত পরিচালিত এ গবেষণায় বিভিন্ন বয়সের উনিশ হাজারের বেশি দম্পতির তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে সুখের মূল্যায়ণসহ তাদের বৈবাহিক জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করা হয়।

প্রতিবেদনে আরো জানা যায়, যেসব বিবাহিত ব্যক্তি তাদের বৈবাহিক জীবনকে সুখী বা খুবই সুখী হিসেবে বর্ণনা করেছেন, তারা তুলনামূলকভাবে বেশি দিন নিরাপদ জীবন পান তাদের থেকে যারা জানিয়েছেন, ‘তাদের জীবন সুখী নয়।’

বিশেষজ্ঞগণ জানান, যেভাবে সুখী দাম্পত্যে স্বামী-স্ত্রী একে অপরকে অধিকতর স্বাস্থ্যসম্মত জীবনযাবনে উৎসাহিত করে। অনুরুপভাবে এটা শরীরের সাথে যুক্ত মানসিক সুস্থতার জন্যও সহায়ক।

অধিকন্তু এটা মানুষিক চাপ ও উদ্বেগ হ্রাসের ক্ষেত্রেও বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করে। অন্যদিকে সুখহীন দাম্পত্য জীবন হৃদরোগ ও রক্তচাপের আশঙ্কা বৃদ্ধি করে বলে প্রতিবেদন বলছে। উৎস : আলজাজিরা

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী