,

যৌন হয়রানি : ২ ছাত্রলীগ কর্মীকে জবি থেকে বহিষ্কার

news-image

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ইউনিট-২’ (মানবিক শাখা)-এর ভর্তি পরীক্ষায় এক নারী পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় খেবে বহিষ্কার করেছে প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম গ্রুপের কর্মী জয়নুল আবেদীন ও একই বিভাগের মোবারক ঠাকুর প্রিন্স।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্ত শেষে ভিসি স্যার তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এরপরে আমাদের শৃঙ্খলা কমিটির তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

অভিযোগপত্র দিয়ে ওই নারী পরীক্ষার্থী জানান, ‘আমি পরীক্ষা শেষে বিজ্ঞান অনুষদের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় ওরা দুজন আমাকে ডেকে নিয়ে যৌন হয়রানিমূলক আচরণ করে। আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গাকে আঙ্গুল দিয়ে ইশারা করে নানা ধরনের কুরুচিমূলক মন্তব্য করেন। এতে আমি একজন নারী হিসেবে বেশ বিব্রতকর অবস্থায় পড়ি।’

ওই দুই ছাত্রলীগকর্মীকে পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘তাদের প্রাথমিকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে মামলা না হওয়ায় আমরা তাদের ছেড়ে দিয়েছিলাম।’

গত শনিবার জবি ক্যাম্পাসে ওই নারী পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করা হয়।আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর