,

প্রেমিকার বেঁধে দেওয়া ২২ শর্তে টুইটারে তোলপাড়!

news-image

অনলাইন ডেস্ক : মতবিরোধের পর নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য প্রেমিককে ২২টি কঠোর শর্ত দিয়েছেন এক নারী। তালিকা আকারে শর্তগুলো টাইপ করে নানা রঙের কালি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এগুলোই টুইটারে সাড়া ফেলেছে।

সম্প্রতি নিজের টুইটারে প্রেমিকার দেওয়া কঠোর শর্তগুলো পোস্ট করেছেন ওই ব্যক্তি। প্রেমিক চাইলেই কী কী করতে পারবে না তা সাফ জানিয়ে দিয়েছেন ওই তালিকায়।

২২টি শর্তের মধ্যে ছিল- অবশ্যই ১০ মিনিটের মধ্যে ম্যাসেজের রিপ্লাই দিতে হবে, কোনো মেয়ের দিয়ে তাকানো যাবে না, কোনো নারীর ফোন নাম্বার মোবাইলে রাখা যাবে না, যেকোনো সময় মোবাইল চেক করার অধিকার তার থাকবে, তার সঙ্গে থাকাকালীন মদ্যপান করা যাবে না।

এ ছাড়া ছিল- এক সপ্তাহে দুবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া যাবে না, কখনও রেগে যাওয়া যাবে না এবং দিনে একবার তাকে ‘ভালোবাসি’ বলতে হবে।
শর্তের মধ্যে আরও ছিল- তাদের ঘোরাঘুরির মধ্যে কোনো বন্ধু কিংবা আত্মীয় কাউকে আনা যাবে না। এমনকি নিজেদের মধ্যে আলাপচারিতার সময় অন্য কারো নাম পর্যন্ত নেওয়া যাবে না।

ঝড়ের গতিতে টুইট করা ছবির নিচে নেতিবাচক রিটুইট দেখে সঙ্গে সঙ্গেই সেটি ডিলিট করে দেন ওই ব্যক্তি। তবে ততক্ষণে তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে ভাইরাল হয়ে যায়।

এমন কঠোর শর্তগুলোকে বেশিরভাগ লোক অগ্রহণযোগ্য হিসেবে নিয়েছে। একজন লিখেছেন, ‘এর মাধ্যমে সত্যিকার অর্থে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি মোটেও সহজভাবে নেওয়া উচিত নয়।’

অন্যজন লিখেছেন, ‘বিষয়টি অদ্য রোমান্টিং কিংবা সুইট নয়। এটি নিয়ামক ছাড়া আর কিছুই না।’ অপরজন লিখেছেন, ‘পারিবারিক সহিংসতার সূত্রপাত ঘটে এভাবেই।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের