,

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রডহাউস ও রোমার

news-image

অনলাইন ডেস্ক : জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি সামষ্টিক অর্থনীতির ওপর কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন উইলিয়াম নরডহাউস ও পল রোমার। তারা উভয়ই মার্কিন নাগরিক। সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

একাডেমি জানায়, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নর্ডহাউস হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি অর্থনীতি এবং জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কে মেলবন্ধন ঘটিয়ে একটি যথাযত মডেল তৈরি করেছেন।

আর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের র্স্টান স্কুল অব বিজনেস-এর অধ্যাপক পল রোমার সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, উদ্ভাবনের দৃঢ় ইচ্ছার ওপর অর্থনৈতিক শক্তির প্রভাব নিয়ে কাজ করেছেন এই অর্থনীতিবিদ।

বিবৃতিতে একাডেমি পক্ষ থেকে আরও বলা হয়, ‘তাদের গবেষণার কারণে প্রকৃতি ও জ্ঞান বাজার অর্থনীতির ওপর কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে অর্থনৈতিক বিশ্লেষণের সুযোগ বেড়েছে।’

পুরস্কারের অর্থ ৯০ লাখ সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ডলার রডহাউস ও রোমার ভাগাভাগি করবেন।

১৮৯৫ সালে করা সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল পুরস্কারের কথা ছিল না। ১৯৬৮ সালে এ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের