,

মালালার সেই অনুরোধে রাখলেন শাহরুখ খান

news-image

বিনোদন ডেস্ক: ২০১৬ সালে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ খান। তখন যেতে পারেননি। তবে এবার যাবেন বলে কথা দিলেন। আর কথা দেওয়ার পেছনে সবটুকু প্রশংসার দাবিদার সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ও সমাজকর্মী মালালা ইউসুফজাই। শাহরুখকে দুই বছর আগের সেই নিমন্ত্রণ স্মরণ করিয়ে দিয়েছেন মালালা।

২০১৬ সালে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলের অধ্যক্ষ অ্যালেন রাসব্রিজার শাহরুখ খানের উদ্দেশে একটি টুইট করেছিলেন। লিখেছিলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমরা কি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারি? তারা তোমাকে ভালোবাসে (আমি অধ্যক্ষ)।’

দুই বছর পর অধ্যক্ষ ও শাহরুখকে সেই নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিতে মালালা টুইটারে লিখেছেন, ‘এখনো অপেক্ষা করছি!’

কিং খান মালালার অনুরোধ শুনেছেন। উত্তরে বলেছেন, ‘নিশ্চিতভাবেই তা করতে ভালোবাসি এবং তোমার সঙ্গে দ্রুতই দেখা হবে। খুব খুব দ্রুত আমার টিম শিডিউল ঠিক করবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা