,

ছেলেসহ ৬ মাসের জামিন পেলেন রাগীব আলী

news-image

সিলেট প্রতিনিধি : হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই।
তাদের পক্ষে একটি রিভিশন পিটিশনের প্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি শওকত হোসেইন তাদের জামিন মঞ্জুর করেন।

রাগীব আলীর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক।

ব্যারিস্টার আব্দুল হালিম কাফি আরটিভি অনলাইনকে জানান, গেল ৯ আগস্ট সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিকের দেয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দাখিল করেন রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই। রিভিশনের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি দখলের মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) পৃথক পাঁচটি ধারায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড দেন।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। শুনানি শেষে গেল ৯ আগস্ট সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক নিম্ন আদালতের সাজা বহাল রাখেন।

পরে ১২ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের