,

বাপ্পি-অধরার ‘আঙুল ছুঁয়েছে’ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান অভিনীত রোমান্টিক সিনেমা ‘নায়ক’ মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর। এরই মধ্যে সিনেমার সরব প্রচারণা করছেন সংশ্লিষ্টরা।

এবার প্রকাশ হলো সিনেমার রোমান্টিক গান ‘আঙুল ছুঁয়েছে’। এতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। কথা লিখেছেন কবির বকুল। কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব।

রোমান্টিক এই গানের ভিডিওতে রোমান্স করতে দেখা গেছে বাপ্পি-অধরাকে। সবকিছু ঠিক থাকলে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নায়ক’ এমনটাই জানা গেছে।

এর আগে নায়ক সিনেমার ‘এলোমেলো’ শিরোনামে গানটি প্রশংসিত হয়। এছাড়া ট্রেলারও দর্শকমহলে সাড়া ফেলেছে। ‘নায়ক’ পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান।

বাপ্পি-অধরা ছাড়া আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।
‘নায়ক’ বাপ্পি-অধরা জুটির প্রথম সিনেমা। এটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী তারা।

উল্লেখ্য, ১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। তবে নতুন নায়ক সিক্যুয়াল সিনেমা নয়। নতুন গল্প নিয়েই নির্মিত হয়েছে। ভালো লাগা থেকেই একই নামে নতুন সিনেমা বানিয়েছেন বলে জানান নির্মাতা।

যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, তুমি সুন্দর, সন্ত্রাসী মুন্নাসহ আরও বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা