,

নেইমার যা বললেন এমবাপ্পে সম্পর্কে

news-image

স্পোর্টস ডেস্ক।। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে লিওঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এর মধ্যে চারটি গোলই করেছেন এমবাপ্পে। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচ শেষে এমবাপ্পেকে ‘ফেনোমেনন’ উপাধি দিয়েছেন সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার।

রবিবার এমবাপ্পের চার গোলে লিওঁকে নিজেদের মাঠে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পিএসজি। ম্যাচের বাকি অর্থাৎ প্রথম গোলটি নেইমার করলেও সেটাও এসেছে এমবাপ্পের কল্যাণে। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। পেনাল্টি থেকে এই গোল আদায় করে নেন নেইমার। বাকি সময়টা শুধুই এমবাপ্পের একক গোল প্রদর্শনী হয়ে রইল। বিরতির পর মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে চার গোল করেন এই বিশ্বকাপজয়ী তারকা।

ম্যাচ শেষে সতীর্থ এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ নেইমার তাকে ‘ফেনোমেনন’ হিসেবে অভিহিত করেন।

মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে ৪ গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন এমবাপ্পে। গত ৪৬ মৌসুমের ইতিহাসে লিগ ওয়ানের একক কোনো ম্যাচে দ্রুততম সময়ে চার গোল করার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া মাত্র ১৯ বছর ৯ মাস বয়সেই তথা সবচেয়ে কম বয়সে এক ম্যাচে চার গোলের রেকর্ডও এই ফরাসি তারকার দখলে।

নেইমার বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাই। সে আরও বেশি গোল করতে পারত। আমার জন্য সে “ফেনোমেনন”। আমি চাই এটা আরও অনেক বছর চলুক কারণ ফুটবল তাকে ধন্যবাদ দেবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের