,

মোশাররফ-জুঁইয়ের বিবাহবার্ষিকীতে আনন্দমেলা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘খুবই সাদামাটাভাবে আমাদের পরিবারের কাছের কয়েকজন মানুষ মিলে সন্ধ্যায় বাসার পাশেই একটা রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করবো। বিবাহবার্ষিকীতে আর তেমন কোনো আয়োজন নেই।’- রোববার সকালে রোবেনা রেজা জুঁই আরটিভি অনলাইনকে এভাবেই বলেছিলেন।

কিন্তু বিবাহবার্ষিকীটা যে বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের। তাই সাদামাটা আয়োজনও অন্যরূপ পায়।

জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের ১৪তম বিবাহবার্ষিকী ছিল গতকাল রোববার। দিনটি সাদামাটাভাবেই উদযাপন করেছেন এই তারকা দম্পতি।

শনিবার দিনগত রাত ১২টায় পারিবারিকভাবে কেক কাটা হয়। আর সন্ধ্যায় আয়োজন করা হয় ছোট পরিসরে গেট-টুগেদার।
সেখানে হাজির হয়েছিলেন বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তারা সবাই মোশাররফ-জুঁই দম্পতির বন্ধু-সহকর্মী। তাদের মধ্যে ছিলেন শামীম জামান, আখম হাসান, রওনক হাসান, মনিরা মিঠু, রুনা খান, সুষমা সরকার, ফারুক আহমেদ, নাবিলা, রাশেদ শাওনসহ অনেকে।

কাছের বন্ধুদের উপস্থিতি ঘরোয়া এই আয়োজনে অন্য মাত্রা যোগ করে। সবমিলিয়ে সাদামাটা বিবাহবার্ষিকীই ভালোবাসার আবেশে প্রাণপূর্ণ এক আয়োজনে রূপ নেয়।

বিবাহিত জীবনের ১৪ বছর পর কেমন চলছে সংসার? এমন প্রশ্নে আরটিভি অনলাইনকে রোবেনা রেজা জুঁই বলেন, ‘আমরা ভীষণ ভালো আছি। চারদিকে এতো অস্থিরতা, কিন্তু আমরা সংসার জীবনে আনন্দ নিয়েই দিন পার করছি। সবার দোয়ায় আমরা সংসার জীবনে খুবই ভালো আছি।’

জুঁইয়ের সঙ্গে মোশাররফ করিমের প্রথম পরিচয় ২০০০ সালে। চার বছর প্রেমের সম্পর্কের পর ২০০৪ সালের ৭ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। রায়ান নামের তাদের একটি সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের