,

বিএনপির সাবেক এমপি শাহীন গ্রেপ্তার

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর আরটিভি অনলাইনকে জানান, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজ বাগে সড়কের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর ও মানুষের মাঝে আতংক সৃষ্টি করে।

এই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বাদী হয়ে বিএনপির সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শাহীন অনেক দিন পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের