,

একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন করেছে আ.লীগ : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পূর্ণভাবে ধুলিসাৎ করে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর লেক-শোর হোটেলের হল রুমে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ করছি বহু মত, বহু পথ, ভিন্ন মতের ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়ে একটি দলের শাসন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷ জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হচ্ছে৷ এভাবে চলতে দেয়া যায় না।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাস নিয়ে সাংবাদিকসহ সারাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই আইনের মাধ্যমে দেশে কর্তৃত্ববাদী শাসন চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সভায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও কূটনৈতিক নেতৃবৃন্দ। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের