,

পশ্চিমবঙ্গের প্রতি জেলায় মদের দোকান খুলছে সরকার!

news-image

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড বা বেভকোকে মদের দোকান ও পানশালা খোলার লাইন্সেস দেওয়া হবে। খবর সংবাদ প্রতিদিনের।

এদিকে সরকারের এ সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যক্তি মালিকাধীন পানশালার মালিকরা। তাদের আশঙ্কা, সরকার নিজেই দোকান দিলে বেসরকারি ব্যবসার লাইসেন্স নবায়ন বন্ধ হয়ে যেতে পারে।

২০০৫ সালে লটারির মাধ্যমে পশ্চিমবঙ্গে ১,৪০০ মদের দোকান খোলার লাইন্সেস দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেসে। সে সময় দক্ষিণ ২৪ পরগনায় বিষাক্ত মদ খেয়ে মারা যান ১৭২ জন। এরপরই দেশি ও বিলাতি মদের দোকান খোলার লাইন্সেস দেয়া কার্যত বন্ধ করে দেয় সরকার। এবার মদের ওপর নিয়ন্ত্রণ আরোপের পথ বাদ দিয়ে সরকারই দোকান দেয়ার সিদ্ধান্ত নিল।

কর্মকর্তারা জানান, পশ্বিমবঙ্গে আবগারি জেলার সংখ্যা ২৮টি। দু’একটি জেলা ছাড়া সব জায়গায়ই সরকারি মদ কোম্পানি বেভকোর নিজস্ব অফিস ও গুদাম আছে। প্রাথমিকভাবে ওই জেলাগুলোতে মদের দোকান খোলা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের