,

নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন সভা ১৫ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামী ১৫ অক্টোবর কমিশন সভা ডাকা হয়েছে। এদিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সিইসির সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে গতকাল রবিবার ইসির উপ সচিব (সংস্থাপন) মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত সভার নোটিসে বলা হয়েছে, “১৫ অক্টোবর সকালে ৩৬তম কমিশন সভা হবে। এর অন্যতম আলোচ্যসূচি হচ্ছে- একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিতকরণ।”

এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, কমিশন সভায় ভোটের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। বিশেষ করে অন্তত ৯৬টি কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নসূচির লক্ষ্যমাত্রা কমিশনকে অবহিত করা হবে।

এদিকে ইতোমধ্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছেন, ভোটের প্রস্তুতির প্রায় ৮০ শতাংশ কাজ গুছিয়ে আনা হয়েছে। যথাসময়ে তা কমিশনকে জানানো হবে। কোনো দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি। তবে একটা সময় ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, যেহেতু ৩০ অক্টোবর আমাদের সময় (নির্বাচনের ক্ষণ গণনা) শুরু হবে, এরপর যে কোনো সময় তফসিল করতে পারে কমিশন। আমাদের প্ল্যান ডিসেম্বরের মধ্যে করার। সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের