,

এমবাপের ৪ গোলে পিএসজির বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ৬১, ৬৬ ও ৬৯ মিনিটের মাথায় পরপর তিনটি গোল করে নান্দনিক এক হ্যাটট্রিক করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এর বাইরেও করেছেন আরেকটি গোল। এতে লিওর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি।

রবিবার রাতে ঘরের মাঠে শুরুতেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। নবম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা।

প্রথমার্ধে দুদলেরই একজন করে খেলোয়াড় লালকার্ড দেখলে মাঠে খেলা চল ২০ জন ফুটবলারের। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে দুদলই একটি করে সুযোগ পায়। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি। ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এই গোল এসিস্ট করে ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৬৬তম মিনিটে ডান দিক থেকে মার্কিনিয়োসের পাস গোলমুখে পেয়ে বল জালে ঠেলে দেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের এই তারকা ফুটবলার। ৬৯তম মিনিটে পাল্টা আক্রমণে দারুণ ক্ষিপ্রতায় অনেকটা ছুটে গিয়ে গোলরক্ষককে একা পেয়ে জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ৭৪তম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের