,

মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হলো না বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দারুণ এক গোলেও পারল না বার্সেলোনা। রবিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। এতে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সা রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। একইদিনে সেল্টা ডি ভিগোকে ২-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেভিয়া রয়েছে শীর্ষে।

এই ড্র’তে বার্সেলোনা টানা চার ম্যাচে জয়বিহীন থাকল। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে বসে বার্সা। কর্নার কিক থেকে উড়ে আসা বল জেরার্ড পিকের মাথায় লাগলেও তিনি ক্লিয়ার করতে পারেননি। বল চলে যায় গোল পোস্টের সামনে ফাঁকা জায়গায় এজিকুয়েল গ্যারেইর কাছে। ডান পা দিয়ে আলতোভাবে সোজা বল পাঠিয়ে দেন জালে।

খেলার ২৩ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান মেসি। মাঝ মাঠের দিক থেকে বল নিয়ে সুয়ারেজকে দিয়ে সামনে এগিয়ে যান মেসি। সেই বল আবারও মেসিকে বাড়িয়ে দেন সুয়ারেজ। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে ডান দিকের পোস্ট ঘেষে পাঠিয়ে দেন জালে।

তাতেও অবশ্য রক্ষা হয়নি। কারণ বাকি সময়ে আর কোনও গোল করতে পারেনি বার্সা। যে কারণে ১-১ গোলের ড্র’তে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় বার্সাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের