,

ভিন্নধর্মী স্পাইসি চিকেন ৬৫

news-image

লাইফস্টাইল ডেস্ক : মুরগির মাংস তো সব সময়েই খাওয়া হয়। কিন্তু স্পাইসি ও জুসি স্বাদের রান্নাটি ঝালপ্রেমীদের মন জুড়িয়ে দেবে। যদিও খাবারটি ভারতীয় কিন্তু বাংলাদেশে এখন বেশ জনপ্রিয়।

উপকরণঃ মুরগির হাড়ছাড়া বা হাড়সহ পিস ৫০০ গ্রাম (ছোট করে পিস করা, হাড় পছন্দ করলে হাড়সহ নিতে পারেন), আদা রসুন পেস্ট ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ২ চা চামচ, হলুদের গুড়ো ১/২ চা চামচ,গরম মসলা ও জিরা গুঁড়ো বা বাটা ১ চা চামচ, তন্দুরি মসলা ১ টেবিল চামচ (না দিলেও হবে), কালো গোল মরিচ গুড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, ময়দা, চালের গুঁড়ো ও কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম ফেটানো ১ টি।

প্রণালি ১ঃ একটি পাত্রে মুরগির পিস নিয়ে উপরের সব উপকরণ একে একে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিট ম্যারিনেট করুন।

চিকেন ৬৫ তৈরি উপকরণঃ শুকনো মরিচ ৫-৮ টি (কিছুক্ষণ পানিতে ভিজিয়ে বেটে নিন), পেয়াজ কুঁচি ১ কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬ পিস, কারিপাতা ১৫ পিস, চিলি বা টমেটো সস ২ টেবিল চামচ, টকদই ১/২ কাপ, ফুড কালার সামান্য (না দিলেও হবে), লেবুর রস ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য।

প্রণালি ২ঃ কড়াইতে ২ কাপের মত তেল দিন। তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করা মুরগির পিসগুলো একে একে দিন। মাঝারি আঁচে দুপাশ বাদামি করে সবগুলো ভেজে তুলুন।

দই, সস ও ফুডকালার মিশিয়ে ভাল ভাবে ফেটে নিন। অন্য প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে একে একে পেয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচামরিচ ফালি দিন।

পেঁয়াজ হালকা ভাজা হলে কারিপাতা দিয়ে ১ মিনিট ভেজে দইয়ের মিশ্রণ দিন। এবার এতে লবণ দিয়ে ২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

মসলা থেকে তেল ভাসলে ভাজা চিকেন দিয়ে মিশিয়ে নিন ও কয়েক মিনিট চুলাতে রাখুন। চুলা বন্ধ করে লেবুর রস ছিটিয়ে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর