,

‘পরিচালক আমাদের নায়িকাই মনে করেন না’

news-image

বিনোদন ডেস্ক: কলকাতার সিনেমায় এই প্রজন্মের দুই নায়িকা কৌশানী মুখার্জি ও পূজা ব্যানার্জি। দু’জনই অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় নায়কদের সঙ্গে। ব্যক্তিজীবনে এই দুই নায়িকা বন্ধু। তবে কখনো একসঙ্গে একই সিনেমায় অভিনয় করেননি কৌশানী ও পূজা।

এবার সেই অপূর্ণতা ঘুচে গেছে। কৌশানী ও পূজা একসঙ্গে অভিনয় করেছেন ‘হইচই আনলিমিটেড’ ছবিতে। সুপারস্টার দেব প্রযোজিত এই ছবিতে তারা অভিনয় করেছেন দেবের বিপরীতেই। এই ছবির অভিজ্ঞতা বিনিময় করতে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন কৌশানী ও পূজা।

এই ছবিতে কৌশানী ও পূজা কি গ্ল্যামারের জন্য আছেন? এমন প্রসঙ্গে পূজা বলেন, নায়িকারা সাধারণত ছবিতে গ্ল্যাম ফ্যাক্টর হয়। কিন্তু এই ছবিতে সব চরিত্রের সমান গুরুত্ব।

যোগ করে কৌশানী বলেন, এখানে কিন্তু নায়িকা চার জন। আমি-পূজা ছাড়াও মানসীদি (সিংহ) কনীনিকাদিও (বন্দ্যোপাধ্যায়) গ্ল্যাম ফ্যাক্টর। আমরা দু’জন একটু স্পাইস আপ করে দিয়েছি এই আরকি। তবে খরাজদা (খরাজ মুখোপাধ্যায়) অপুদার(শাশ্বত চট্টোপাধ্যায়) মতো সিনিয়র শিল্পীরা থাকতে আমরা কি স্পটলাইট পেতে পারি? দেব নিজেই স্পটলাইট পাইনি। আর পরিচালক আমাদের নায়ক-নায়িকাই মনে করেন না।

সাধারণত নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না। হলেও সেটা টেকে না। কৌশানী ও পূজার বন্ধুত্ব কীভাবে হলো? এই বিষয়ে কৌশানী বলেন, ‘আমার বেশির ভাগ বন্ধু ইন্ডাস্ট্রির বাইরের। তবে ব্যতিক্রম তো থাকেই।’ এই সূত্র ধরে পূজা বললেন, ‘অঁসম্বল কাস্টে আগে কাজ করিনি। তবে এই ছবির ইউনিটের সঙ্গে ছবির পরেও যোগাযোগ রয়েছে। আউটডোরে আমি আর কৌশানী সময় কাটিয়েছি। শপিং করেছি। শেষ দিন পর্যন্ত একসঙ্গে ছিলাম। ওকে বলেওছি, এখন আমার কলকাতায় বন্ধু হল।’

উল্লেখ্য, ‘হইচই আনলিমিটেড’ ছবিতে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কৌশানী মুখার্জি। আর প্রেমিকার ভূমিকায় থাকছেন পূজা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরো আছেন শ্বাশ্বত চ্যাটার্জি ও খরাজ মুখার্জি প্রমুখ। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর