,

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এই নায়িকারা

news-image

বিনোদন ডেস্ক : তারকাদের বিয়ে, প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের কৌতূহলের শেষ নেই। কর্মগুণে তারা যেমন তারকা খ্যাতি পেয়েছেন তেমনি নিন্দাও জোটেছে তাদের জীবনের থলিতে। শোনা যায়, বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী নাকি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। তা নিয়ে বহু বিতর্ক হয়েছে। দেখে নেয়া যাক তেমনই কয়েক জনকে।

শ্রীদেবী: বিবাহিত বনি কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রীদেবী। সেই সময়ই গর্ভবতী হয়ে পড়েন তিনি। অন্তঃস্বত্ত্বা অবস্থায় বিয়ে সারেন। তবে বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম হোক বা বিয়ের আগে সন্তান ধারণ, কোনও কিছু নিয়েই বিশেষ রাখ ঢাক করেননি তিনি।

কঙ্কণা সেনশর্মা: দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড রণবীর শোরের সঙ্গে বিয়ে হয় ২০১০ সালে। কঙ্কণা মা হন ২০১১ সালে। অনেকেই বলেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন কোকো।

বীণা মালিক: বলিউডের অন্যতম বিতর্কিত মুখ বীণা। দুবাইয়ের এক শিল্পপতিকে বিয়ে করেন তিনি। বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা ছিলেন বীণা।

ডিম্পি গাঙ্গুলি: রাহুল মহাজনের পর দ্বিতীয় বার ডিম্পি বিয়ে করেন রাহুল রয়কে। ২০১৫ সালের নভেম্বরে বিয়ে হয় রাহুল রয়ের সঙ্গে। ২০১৬ সালের জুলাইয়ে ডিম্পল এক কন্যা সন্তানের জন্ম দেন।

সারিকা: কমল হাসানের সঙ্গে যখন ডেট করছিলেন অভিনেত্রী, তখন কমল বিবাহিত। কিন্তু সারিকা নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রথম স্ত্রীকে ছেড়ে কমল বিয়ে করেন সারিকাকে। কয়েক মাসের মধ্যেই জন্ম হয় প্রথম সন্তান শ্রুতির।

মহিমা চৌধুরী: ২০০৬ সালে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সারেন মহিমা চৌধুরী। শোনা যায়, গর্ভবতী হওয়াতেই নাকি ত়ড়িঘড়ি বিয়ে সেরে ফেলেন তিনি।

অমৃতা অরোরা: অভিনেত্রী মালাইকা অরোরার বোন অমৃতা। ব্যবসায়ী শাকিল লাদাককে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি, বি টাউনে খবর ছিল এমনটাই।

নেহা ধুপিয়া: তালিকায় নয়া সংযোজন নেহা ধুপিয়া। ক্রিকেটার বিষেণ সিংহ বেদীর ছেলে অঙ্গদ বেদীর সঙ্গে এ বছর বিয়ে সেরেছেন তিনি। নেহা গর্ভবতী হয়ে পড়াতেই নাকি দেরি করতে চাননি দুই পরিবারের কেউ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের